বেশ কয়েকদিন চুপ থাকার পর আবার বিক্ষোভে এসএসসি-র চাকরিহারারা। বৃহস্পতিবার সকালে বিকাশ ভবনের সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএসসি দিয়ে চাকরি না পাওয়া প্রার্থীরা। গত কয়েক বছর ধরে এই সমস্যার কোনও সমাধান এখনও হয়নি বরং বেড়েছে। এসএসসি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকের বিকাশভবন চত্তরে তুমূল হই হট্টোগোল শুরু হয়। পুলিশ আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল। সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সুপ্রিমকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার এসএসসি দিয়ে চাকরিরতদের কাজ গিয়েছে কিছুদিন আগেই। রাজ্য সরকার অবশ্য পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। তবে এখন অভিযোগ সে সব কিছুই হচ্ছে না।