জল্পনা ছিলই। সহ-অধিনায়কত্ব থেকেও নাম সরিয়ে দেওয়া হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত প্রথম ১১-তে স্থান হল না লোকেশ রাহুলের। সম্প্রতি খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তার পরও বার বার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু নিজের সেরাটা দিতে পারেননি তিনি। এমন মুহূর্ত সব পারফর্মারদের জীবনেই আসে। তখন কিছুটা সময় সরে থাকাটাই শ্রেয়। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়তে হল তাঁকে। সদ্য বিয়েও সেরেছেন তিনি। তাঁর জায়গায় ওপেনার হিসেবে দলে জায়গা করে নিলেন শুভমান গিল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্ট ভারত সহজে জিতে নিলেও চূড়ান্ত ব্যর্থ হ রাহুল। আবার দলে ফিরতে হলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে।