ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এক পরিচালক। মাত্র ৭০০ মিটার দূরে তাঁর মোবাইল ফোনের শেষ লোকেশন দেখা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর মেঘানীনগরের একটি মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে, যার ফলে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জন এবং ওই এলাকায় থাকা বেশ কয়েকজনের মৃত্যু হয়। নারোদার বাসিন্দা মহেশ কালাওয়াদিয়া, যিনি মহেশ জিরাওয়ালা নামেও পরিচিত, সঙ্গীত অ্যালবাম পরিচালনা করেন এবং সেই বিকেলে ল গার্ডেন এলাকায় একজনের সঙ্গে দেখা করতে যান। তাঁর স্ত্রী হেতাল বলেন, “আমার স্বামী দুপুর ১:১৪ মিনিটে আমাকে ফোন করে জানান যে তার মিটিং শেষ হয়েছে এবং তিনি বাড়ি ফিরছেন। তবে, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ফেরে না, তখন আমি তাকে ফোন করি, কিন্তু ফোনটি বন্ধ ছিল। পুলিশকে জানানোর পর, তার মোবাইল ফোনের শেষ অবস্থান থেকে দেখা যায় যে তিনি দুর্ঘটনাস্থল থেকে ৭০০ মিটার দূরে ছিলেন,” তিনি বলেন।