মঙ্গলবার ফিফা ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগান সুপার জায়ান্টের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল, যার ফলে আসন্ন মরসুমের জন্য ক্লাবের নতুন খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার রাস্তা পরিষ্কার হয়ে গেল। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসের প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের পাওনা পরিশোধ না করার কারণে ৫ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু ক্লাবের তাৎক্ষণিক পদক্ষেপের পর তা প্রত্যাহার করা হয়। মোহনবাগান ফিফার কাছে ১০৭ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিল এবং গভর্নিং বডির প্রশ্নের সঠিক উত্তর দিয়েই নির্বাসন তুলতে সক্ষম হয় ক্লাব। শৃঙ্খলারক্ষা কমিটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি মেল পাঠিয়েছে ক্লাবকে।