কাশ্মীরে সেনা গাড়ি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকার কান্দোয়ার কাছে সিআরপিএফের একটি গাড়ি দুর্ঘটনায় তিনজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মী নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার উধমপুর সন্দীপ ভাটের মতে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহত সকল কর্মীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলেই দু’জন কর্মী মারা যান, হাসপাতালে নেওয়ার পথে একজন আহতের মৃত্যু হয়।বাঙ্কার গাড়িটি উল্টে যাওয়ার সময় তার মধ্যে মোট ২৩ জন সিআরপিএফ সদস্য ছিলেন। সকাল ১০.৩০ টার দিকে কাদোয়া এলাকায় বাসন্তগড় থেকে অভিযান শেষে ফিরে আসার সময় এই ঘটনা ঘটে। গাড়িটি বাহিনীর ১৮৭ ব্যাটালিয়নের ছিল।