আবার শুটআউট কপিল শর্মার কানাডার ক্যাফেতে

কানাডার সারেতে কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে এই মাসে দ্বিতীয়বারের মতো গুলি চালানোর ঘটনা ঘটল। গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলোঁ এবং লরেন্স বিষ্ণোই দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হামলার কথিত ভিডিওতে কমপক্ষে ২৫টি গুলির শব্দ শোনা গিয়েছে। গুলির শব্দের মধ্যে ভিডিওতে একটি কণ্ঠস্বরও শোনা গিয়েছে, “… আমরা টার্গেটকে ফোন করেছিলাম, কিন্তু সে রিং শুনতে পায়নি, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছিল। যদি সে এখনও রিং না শোনে, তাহলে পরবর্তী পদক্ষেপ শীঘ্রই মুম্বইতে নেওয়া হবে।” সূত্র জানিয়েছে, মুম্বই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে। কৌতুক অভিনেতার নতুন খোলা ক্যাপস ক্যাফেতে প্রথম হামলাটি হয়েছিল ১০ জুলাই, যখন কিছু কর্মচারী তখনও ভিতরে ছিলেন।