পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২২ জেলে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। তবে এবার তাঁকে কিছুটা হলেও স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় জামিন আগেই পেয়েছিলেন এবার সিবিআইয়ের মামলাতেও জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনই তাঁর জামিন মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তারণ তাঁর বিরুদ্ধে একটি নয় একাধিক মামলা রয়েছে। তাই একটিতে জামিন পেলেও, আর একটির জন্য জেলমুক্তি আটকে যাচ্ছে বার বার। যদিও সিবিআই এই জামিনের বিরোধিতা করেছিল। কিন্তু তিন বছর হয়ে গেলেও সেই মামলায় কোনও উন্নতি হয়নি। তাই জামিনের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।