জামিন পেলেন হিন্দোল মজুমদার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানোর। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। যাদবপুরের পড়াশোনা শেষ করে তিনি স্পেনে গবেষণা করছিলেন। সেখান থেকেই দেশে ফিরেছিলেন। দিল্লি বিমান বন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ব্রাত্যর উপর হামলার ঘটনাটি ঘটেছিল ১ মার্চ। তার পর হিন্দোল চলে গিয়েছিলেন স্পেনে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। স্পেন থেকে ফেরার পথে দিল্লিতে গ্রেফতার হন তিনি। অভিযোগ হিন্দোল মজুমদার স্পেনে বসেই ব্রাত্যর গাড়িতে হামলার ষড়যন্ত্র করেছিল। ধরা পড়ার পর তাঁকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। ১৮ অগস্ট পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে নাকি তিনি সব নির্দেশ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সোমবার আলিপুর আদালতে জামিন মঞ্জুর হল তার।