জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) অভ্যন্তরে ক্ষমতার লড়াই শুরু হয়েছে, এবং দলটি প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করতে চলেছে বলে জানা যাচ্ছে। সুনেত্রা পাওয়ার বর্তমানে রাজ্যসভার সদস্য। এনসিপি-র সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের খাদ্য ও অসুধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন যে, জনসাধারণ সুনেত্রা পাওয়ারকে রাজ্য মন্ত্রিসভায় দেখতে চায়। সূত্র মতে, অভ্যন্তরীণ আলোচনার অংশ হিসেবে এনসিপি-র সিনিয়র নেতা প্রফুল প্যাটেল, ছগন ভুজবল, ধনঞ্জয় মুন্ডে এবং সুনীল টাটকায়ে সুনেত্রা পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রগুলো আরও জানিয়েছে যে, সম্ভবত সুনেত্রা পাওয়ার অজিত পাওয়ারের ছেড়ে যাওয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।