একদিনেই ভয়াবহ দরপতন রুপোর, যা বাজারকে জোড় ধাক্কা দিয়েছে। এমসিএক্স-এ এর দাম প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র একদিন পরেই প্রতি কেজিতে প্রায় ১,০০,০০০ টাকা মূল্য হ্রাস পেয়েছে। এই আকস্মিক দরপতন বিনিয়োগকারীদের সমস্যায় ফেলে দিয়েছে এবং তারা এখন দ্বিধায় ভুগছেন যে, তারা বিনিয়োগ ধরে রাখবেন, মুনাফা তুলে নেবেন নাকি আরও অস্থিরতার জন্য প্রস্তুত থাকবেন। সপ্তাহের শুরুতে প্রতি কেজি ৪ লাখ টাকার কাছাকাছি লেনদেন হওয়ার পর এমসিএক্স-এ রূপার দাম আবার ৩ লাখ টাকা প্রতি কেজির স্তরে নেমে এসেছে, যা এই ধাতুটির ইতিহাসে একদিনে অন্যতম ভয়াবহ দরপতন। এই দরপতনের আগে বিশ্বজুড়ে তীব্র বিক্রি শুরু হয়। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম ২৮ শতাংশ পর্যন্ত কমে প্রতি ট্রয় আউন্স প্রায় ৮৫ ডলারে নেমে আসে, যেখানে কয়েকদিন আগেই এটি ১২১.৬০ ডলারের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল।