মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ সুনেত্রা পাওয়ারের

প্রয়াত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এপি)-র প্রধান অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার শনিবার মুম্বইয়ের লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তিনি এই পদে বসা প্রথম মহিলা, যে পদটি এর আগে অজিত পাওয়ারের দখলে ছিল,  বুধবার বারামতিতে এক বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় শত শত দলীয় কর্মী এবং অন্যান্য পদাধিকারীরা তাদের প্রয়াত নেতাকে স্মরণ করে ‘অজিত দাদা অমর রহে’ (অজিত পাওয়ার অমর থাকুন) স্লোগানে পুরো সভাকক্ষ মুখরিত করে তোলেন।