সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গারের Gender-Affirming Surgery মার্চে

Gender-Affirming Surgeryছবি— অনয়া বাঙ্গারের এক্স থেকে

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ও কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার মার্চ মাসে লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচার (Gender-Affirming Surgery) করাবেন। অনয়া নিজে একজন ক্রিকেটার এবং রূপান্তরকামীদের অধিকারের পক্ষে একজন সোচ্চার কর্মী। তিনি প্রকাশ্যে তাঁর রূপান্তরের গল্প শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে এখন তাঁর বাবা-মায়ের সমর্থনও তিনি পাচ্ছেন। যদিও তাঁর ছোট ভাই অথর্ভ সবসময় তাঁকে সমর্থন করেছেন, অনয়া বলেছেন যে তাঁর বাবা-মাও তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং সঞ্জয় বাঙ্গার এই অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করবেন।

টাইমস অফ ইন্ডিয়াকে অনয়া বলেন, “আমি মার্চ মাসে লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচার (ভ্যাজিনোপ্লাস্টি) করাব। ফ্যাশন ডিজাইনার সাইশা শিন্দে এবং অভিনেত্রী ত্রিনেত্র হালদার গুম্মারাজু, যারা এই পদ্ধতিটি করিয়েছেন, তাঁরা আমাকে পথ দেখিয়েছেন। আমি থাইল্যান্ডের একই ক্লিনিকে অস্ত্রোপচার করাব, যেখানে আমাকে অন্তত এক মাস থাকতে হবে। এরপর আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। আমি অন্তত ছয় মাস ক্রিকেট খেলতে পারব না, তবে আমি খুশি যে অবশেষে এটি হতে চলেছে।”


তিনি আরও বলেন, “আমি এই মুহূর্তটির জন্য পাঁচ বছর অপেক্ষা করেছি। আমি এমনই। আমি যে লিঙ্গ নিয়ে জন্মেছিলাম, তার সাথে আমি কখনও নিজেকে মেলাতে পারিনি। লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচারের সিদ্ধান্তটি বছরের পর বছর ধরে থেরাপি, চিকিৎসা মূল্যায়ন এবং গভীর আত্ম-বিশ্লেষণের পর নেওয়া হয়েছে। আমি প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক মনস্তাত্ত্বিক এবং চিকিৎসা মূল্যায়ন করিয়েছি।”

এর আগে অনয়া বলেছিলেন যে তাঁর বাবা তাঁকে বলেছিলেন যে ক্রিকেটে তাঁর আর কোনও ভবিষ্যৎ নেই। তবে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে রূপান্তরকামী ক্রীড়াবিদদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন।

অনয়া বলেন, “আমি মানুষের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি এবং আর্থিকভাবেও আমি ভালো অবস্থানে ছিলাম। আমার বাবা দেখেছেন যে মানুষ আমার সঙ্গে ছবি তুলছে, আমার পাশে দাঁড়াচ্ছে এবং আমাকে সম্মান করছে। আমার বাবা-মা দুজনেই বুঝতে পেরেছেন যে এটি কোনও সাময়িক ব্যাপার নয়। তাঁরা দেখেছেন যে আমি আমার জীবন এবং আমার পছন্দগুলো নিয়ে সিরিয়াস।”

‘‘আমি বিশ্বাস করি, এই কারণেই তাঁরা আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে পূর্ণ সমর্থন দিয়েছে। আমার বাবা আমার অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ বহন করছেন। একটা সময় ছিল যখন আমি যুক্তরাজ্যে সম্পূর্ণ একা ছিলাম, এবং পরিবারগুলোর মধ্যে এলজিবিটিকিউ+ মানুষদের নিয়ে এখনও অনেক কুসংস্কার রয়েছে। আমি আশা করি যে, আমার কথা বলার মাধ্যমে এবং আমার পরিবারের সমর্থনের ফলে এটি অন্য রূপান্তরকামীদের সাহায্য করবে। এটি অন্য কোনও পরিবারে এই ধরনের আলোচনাকে সহজ করে তুলতে পারে। এমন একটি দেশে, যেখানে পরিবারের মধ্যে লিঙ্গ পরিচয় নিয়ে আলোচনা করা এখনও কঠিন, সেখানে আমার বাবা-মায়ের সমর্থন আমার কাছে সবকিছু,’’ বলেন অনয়া।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle