সোমবর ভোরে পশ্চিমবঙ্গের বীরভূমের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মন্দির-শহর তারাপীঠের চারতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে; তখন অধিকাংশ অতিথিই ঘুমে আচ্ছন্ন ছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দমকল বিভাগের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।