নেপালে ফ্ল্যাশফ্লাডে নিখোঁজ ১৩৩ ভারতীয়

নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ভটে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং ১৩৩ জন ভারতীয়সহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন। নেপালি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্তের তিব্বতীয় অঞ্চল থেকে নেমে আসা বন্যার প্রবল জলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং নেপালের বেশ কয়েকটি গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে। কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অবিনারাণ কাফল জানান, ‘নেপাল নিউজ’ জানিয়েছে যে, এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকে অন্তত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্যমতে, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন ভ্রমণার্থী নিখোঁজ রয়েছেন; এদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। ওই কর্মকর্তা আরও জানান, রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আর্মড পুলিশ ফোর্স জানিয়েছে যে, তাদের সাতজন সদস্যও নিখোঁজ রয়েছেন। যা থেকে স্পষ্ট মৃতের সংখ্যা বাড়বে।