শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশটিতে ভয়াবহ বন্যায় অন্তত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯৭৭ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ঘটা এই দুর্যোগে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন, যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪-তে। উভয় দেশের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধারকাজ চলছে এবং এ পর্যন্ত প্রায় ৩,৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে; পাশাপাশি তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য ১৪ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। ২০১৫ সালের ভূমিকম্পের পর এটিই নেপালের জন্য সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক জানিয়েছেন যে, গতকাল বন্যা-বিধ্বস্ত এলাকা থেকে ২১ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। জয়সওয়াল বলেন, “এই ২১ জন ভারতীয় নাগরিক ছাড়াও, গতকাল আমরা ‘ত্রিশূলী ওয়ান’ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয় নাগরিকের বিষয়ে তথ্য জানিয়েছিলাম; তাঁদেরও গতকালই উদ্ধার করা হয়েছে। এই ২১ ও ৬৩ জনের পাশাপাশি আমরা জানতে পেরেছি যে, চিনের দিকে আটকে পড়া আরও ৯৬ জন ভারতীয় নাগরিক স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন।” মুখপাত্র আরও জানান যে, প্রায় ৩২০ জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ১০০ জনের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
#WATCH | Delhi: On Nepal flash flood, MEA Official Spokesperson Randhir Jaiswal says, “… First good news, 21 Indian nationals who had arrived yesterday in Kathmandu from the area that was affected by this flood have today landed in Delhi. These 21 Indian nationals are from… pic.twitter.com/QQU5lmSEMw
— ANI (@ANI) August 28, 2026