চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেটার নয়ডা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের এক কর্মী জানিয়েছেন যে, ধৃত ব্যক্তিরা ‘বিশ্বনাথ ট্রাভেলস’ নামে একটি বেসরকারি সংস্থায় দু’বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন। ২০১২ সালের ডিসেম্বরের ‘নির্ভয়া’ কাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ গ্রেটার নয়ডার এই ঘটনাটি ঘটে গত ৪ অগস্ট; সেদিন নয়ডা সেক্টর ৬৩-তে যাওয়ার জন্য ওই কিশোরী একটি ফাঁকা বাসে উঠেছিল। উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে নয়ডায় আসার পথে ওই কিশোরী যখন গণধর্ষণের শিকার হয়, ঠিক সেই দিনই উত্তর দিল্লির তিমারপুরের একটি পার্কিং লট থেকে বাসচালক কুলদীপ (৩৯) ও কন্ডাক্টর সন্দীপকে (২৬) গ্রেফতার করা হয়।