প্রাক্তন ক্রিকেটার ইমরান খানকে স্বস্তি আদালতের

পাকিস্তানের একটি আদালত জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে আর নির্জন কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন জেলবিধি অনুযায়ী খান ও তাঁর স্ত্রীর মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। দুর্নীতি ও সংশ্লিষ্ট মামলায় দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ৭৩ বছর বয়সী এই ক্রিকেটার-রাজনীতিবিদ ও তাঁর স্ত্রী বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কথিত নির্জন কারাবাসে রাখার বিরুদ্ধে তাঁর বোন আলিমা খানের আদালতের দ্বারস্থ হওয়া এবং বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।