সোমবার, ২৮ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, অসম, মেঘালয় এবং অন্যান্য রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মোটামুটি প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াও থাকতে পারে। আগামীকাল উত্তরাখণ্ডের কোনও কোনও স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।