গত ২৬ অগস্টের সেই হরপা বানের স্মৃতি এখনও তাজা। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের আর কখনও খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। তার মধ্যেই বড় ধসের কবলে নেপাল। গত কযেকদিন ধরে টানা বৃষ্টি চলছে। এমনিতই নেপাল দেশটি অবস্থিতই পাহাড়ের উপর। যে কারণ সে বন্যা হোক বা ভূমিকম্প, সব কিছুরই প্রভাব অনেকবেশি পরিমাণে পড়ে এই দেশের উপর। এদিন ভাইরাল হয়েছে একটি ভিডিও। যার সত্যতা যাচাই করেনি জাস্ট দুনিয়া। যেখানে দেখা যাচ্ছে প্রায় আস্ত একটা পাহাড় তলিয়ে যাচ্ছে নদী গহ্বরে। যার ফল বন্ধ হয়ে গিয়েছে নদীমুখও। জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে ঘর, বাড়ি, মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আবার পড়েছে নেপাল। ইতিমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ১৪।