জম্মু-কাশ্মীরে বেআইনি বসবাস বাংলাদেশীদের

জম্মু-কাশ্মীরে বেআইনিভাবে বসবাসের অভিযোগে আটক প্রায় ১৫০ জন বাংলাদেশি নাগরিককে সোমবার পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে গোটা কাশ্মীর উপত্যকায় একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় প্রায় ৬০০ জন বাংলাদেশি নাগরিককে উপত্যকায় বেআইনিভাবে বসবাস করছেন বলে চিহ্নিত করা হয়েছে।


চিহ্নিত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে শ্রীনগর পুলিশের তত্ত্বাবধানে একটি শিবিরে রাখা হয়েছিল। সেখান থেকেই তাঁদের ধাপে ধাপে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।