ঘুষ নেওয়ার গ্ৰেফতার দুই ইডি আধিকারিক

লখনউতে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দুই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন এনফোর্সমেন্ট অফিসার এবং অন্যজন হেড কনস্টেবল।

অভিযুক্তরা হলেন এনফোর্সমেন্ট অফিসার দীপক কুমার এবং হেড কনস্টেবল মনোজ দ্বিবেদী; দু’জনেই ইডি-র লখনউ জোন অফিসে কর্মরত।


সিবিআই-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৩ অক্টোবর এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। অভিযোগকারীর বাবার বিরুদ্ধে ইডি-তে একটি মামলা চলছিল, যার প্রেক্ষিতে তিনি ২০২৬ সালের অগস্ট ও সেপ্টেম্বর মাসে দু’টি সমন পেয়েছিলেন। অভিযোগ, সেই মামলার সূত্র ধরেই ওই হেড কনস্টেবল তাঁর কাছে ঘুষ দাবি করেছিলেন।