ISL Derby: শেষ পর্যন্ত টিকিটের মূল্য কমাল ইস্টবেঙ্গল

Durand Cup

আইএসএল ২০২৬-২৭ মরসুমের প্রথম ডার্বি (ISL Derby) ঘিরে শুরু হয়েছিল জোড় বিতর্ক। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। আর টিকিটের মূল্য ঠিক করার দায়িত্বও তাদেরই। কিন্তু আকাশছোঁয়া মূল্যে রীতিমতো মাথায় হাত পড়েছিল সমর্থকদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনার ঝড়ও উঠেছিল। শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও ক্লাব কর্তৃপক্ষের তৎপড়তায় শেষ পর্যন্ত সাধারণের নাগালের মধ্যে আনা হল টিকিটের মূল্য। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সেই নতুন টিকিটের দাম।

আগামী রবিবার ২৯ নভেম্বর, ২০২৬-২৭-এর প্রথম ডার্বি ম্যাচ ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত তার সমাধান হল। বলা হচ্ছে ছাত্র-ছাত্রীদের অনুরোধের কথা মাথায় রেখে টিকিটের মূল্য পুনর্বিবেচনা ও হ্রাস করল ইস্টবেঙ্গল ক্লাব। ক্রীড়ামন্ত্রীও তেমনটাই জানিয়েছেন।


ক্লাবের তরফে এক বার্তায় বলা হয়েছে, “সম্প্রতি বহু ছাত্র-ছাত্রী ই-মেইলের মাধ্যমে টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছিলেন। তাদের মাঠে এসে খেলা দেখার সুবিধার্থে ক্লাব কর্তৃপক্ষ মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করেছে।”

টিকিটের নতুন মূল্য: ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা এবং ৫৫০ টাকা।

সদস্যদের জন্য বিশেষ ছাড়: ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা ৩০০ টাকা মূল্যের টিকিট ১৫০ টাকায় পাবেন।

এর সঙ্গে এও জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই পূর্বনির্ধারিত মূল্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের যথাযথভাবে টিকিটের অতিরিক্ত মূল্য ফেরত দেওয়া হবে। পাশাপাশি টিকিটের মূল্য কমিয়ে দিয়ে ২৯ নভেম্বর সবাইকে গ্যালারি ভরানোর অনুরোধ জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google