অ্যালভিটো ডি’কুনহার স্পিচ থেকেই এই অংশটা তুলে নিয়ে বলা যায়, “ঠান্ডা শেষে, ঠান্ডা জল”। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর কেন মঞ্চে অ্যালভিটো, অলোক মুখোপাধ্যায়ের মতো ক্রীড়াবিদ? আসলে ‘Thanda’ তাদের চলার শুরুতেই জুড়ে যেতে চাইছে বাংলার খেলার সঙ্গে। তাই তার বোধনে মঞ্চে যে খেলার দুনিয়ার লোকজন থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে গেল প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ‘ঠান্ডা’র প্রি লঞ্চিং সাংবাদিক সম্মেলন।
‘ঠান্ডা’ তার অত্যন্ত সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও বাংলার খেলাধুলোর পাশে থাকতে চায়। যে কারণেই এই গোটা অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে “খেলার মাঠে ঠান্ডা’! খেলার মাঠে অংশগ্রহণকারী হিসেবে কিছু পদক্ষেপ এই দিন ঘোষণা করা হল।
শুক্রবার এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় জাতীয় তারকা ফুটবলার অলক মুখোপাধ্যায় ও অ্যালভিটো ডি’কুনহা। তাদেরকে সঙ্গে নিয়েই ঘোষণা হয়ে গেল পানীয় জলের ব্র্যান্ড ‘ঠান্ডা’। দু’জনেই ঠান্ডার খেলার সঙ্গে যুক্ত হওয়াকে স্বাগত জানালেন। তাদের লক্ষ্য বিশেষ করে খেলার দুনিয়ার সেই সব মানুষদের বা প্রতিভাদের পাশে দাঁড়ানো যাঁরা দুস্থ। যে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।
আর কিছুদিনের মধ্যেই বাাজারেও চলে আসবে এই প্যাকেজড জল। তার আগে কলকাতা ক্রীড়া সংবাদিক ক্লাবের মঞ্চ থেকে ‘ঠান্ডা’র পক্ষে বড় ঘোষণা করে দেওয়া হল যা প্রমাণ করে তাদের ক্রীড়াক্ষেত্রে উপস্থিতির অঙ্গিকার। ক্রীড়া সাংবাদিক ক্লাবের মেয়েদের ফুটবল দলকে স্পনসর করা দিয়ে শুরু হয়ে গেল তাদের উপস্থিতি। সংস্থার পক্ষ থেকে ভাস্কর পাল এদিন এই ঘোষণা করে দিলেন। সঙ্গে এই আশ্বাসও দিয়ে গেলেন, আরও ক্রীড়াক্ষেত্রে এবং ক্রীড়াবিদদের পাশে থাকবে এই সংস্থা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
