প্রয়াত Asha Bhosle, ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া

কিংবদন্তি গায়িকা Asha Bhosle, যিনি তাঁর চিরসবুজ এবং বহুমুখী কণ্ঠ দিয়ে প্রজন্মের পর প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করেছিলেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২। তাঁর পুত্র আনন্দ ভোঁসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, “তিনি আর নেই। আগামীকাল বিকেল ৪টায় মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”

আশা ভোঁসলেকে ১১ এপ্রিল শনিবার মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর নাতনি জানাই ভোঁসলে এক্স-এ লিখেছিলেন যে তাঁকে “চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণ” এর কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।” তবে শেষরক্ষা হলো না।


আশা ভোঁসলে, পিয়া তু আব তো আজা, কাজরা মহব্বত ওয়ালা, রঙ্গিলা রে, এবং দিল চিজ কেয়া হ্যায়-এর মতো চার্টবাস্টারগুলির জন্য সর্বাধিক পরিচিত, এই বছরের ৮ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে পা দিতেন৷ তাঁর মৃত্যু সব প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের শোকাতুর করে তুলেছে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

তাঁর আট দশকের কর্মজীবনে তিনি শর্মিলা ঠাকুর, আশা পারেখ, রেখা, উর্মিলা মাতোন্ডকর, কারিশমা কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে শমিতা শেঠি পর্যন্ত বেশ সব প্রজন্মের অভিনেত্রীর জন্য গান গেয়েছেন।

২০২৪ সালে, আশা ভোঁসলে তাঁর ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন, একটি শান্ত পারিবারিক সমাবেশের পরিবর্তে একটি লাইভ কনসার্টের জন্য দুবাইতে গিয়ে।

যদিও তাঁর ব্যক্তিগত জীবন প্রভূত যন্ত্রণায় মোরা। প্রথম বিয়ের পর স্বামীর দ্বারা অত্যাচারিত হওয়া থেকে এই শেষ বয়সে এসে সন্তানের মৃত্যূশোকও সহ্য করতে হয়েছে। তার মধ্যেই পুরো বিশ্বকে তাঁর গানের জাদুতে মাতিয়ে রেখেছিলেন। তাঁর সঙ্গেই ভারতীয় সংস্কৃতির দুনিয়ায় শেষ হল একটা যুগের।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle