ত্বকের যত্নে Clove, জেনে নিন ব্যবহারের নানা পদ্ধতি

Clove

লবঙ্গ (Clove) এমন একটি বহুমুখী মশলা যা স্বাদ এবং স্বাস্থ্য উভয়ক্ষেত্রে সমানভাবে উপযোগী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অন্যান্য জিনিসগুলির মধ্যে রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করতে পারে। লবঙ্গ হল চিরহরিৎ লবঙ্গ গাছের ফুলের কুঁড়ি, যা সিজিজিয়াম অ্যারোমাটিকাম নামেও পরিচিত। এই বহুমুখী মশলা, গোটা এবং গুড়ো উভয় আকারেই উপলব্ধ। এই লবঙ্গ যেমন রান্নায় স্বাদ আনে তেমনই ত্বকের জেল্লাও বাড়ায়। তবে দুটোর ব্যবহার দু’রকম। মশলা হিসাবে পরিচিত লবঙ্গর অনেকটা ঐতিহ্যগত ত্বকের যত্নের দিকও রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে লবঙ্গের রাসায়নিকগুলি লিভার এবং রক্তে শর্করার স্থিতিশীলতা-সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসে। আজ বলব কীভাবে এই লবঙ্গ আপনার ত্বককে ভালো রাখবে।

গোলাপ জলে লবঙ্গ— এক কাপ গোলাপ জলের মধ্যে প্রায় ২০ পিস লবঙ্গ দিয়ে দিন। গোলাপ জলও ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি গোলাপ জল যেমন ত্বক পরিষ্কার করতে কাজে লাগে তেমনই তা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ত্বককে মসৃন ও তরতাজাও করে। সেরকম একটা জিনিসের সঙ্গে যখন মিলিয়ে দেওয়া যায় লবঙ্গ তখন তাঁর গুণমান অনেকাংশে বেড়ে যায়। গোলাপ জলের সঙ্গে লবঙ্গ মেশানো অবস্থায় সেটি একটি স্প্রে বোতলে রেখে একমাস পর্যন্ত স্টোর করা যেতে পারে। দিনে দু’বার সেটি মুখে স্প্রে করে নিলেই কয়েকদিনের মধ্যে তার উপকারিতা বুঝতে পারবেন।


গোলাপ জলে লবঙ্গ ও হলুদ— আগের দুই উপকরণের সঙ্গে যদি এক চা চামচ হলুদ মিশিয়ে নেওয়া যায় তাহলে তারও একটা গুণগত দিক রয়েছে। হলুদ ত্বক থেকে বাইরে ধুলো, ধুয়ো, দুষন থেকে ত্বকের ক্ষতি এড়াতে সাহায্য করে। সঙ্গে আপনার ত্বকের আসল রঙকেও ধরে রাখে। রোদে ট্যান হওয়া ত্বককে ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়। সঙ্গে গোলাপ জল আর লবঙ্গ তো আছেই।

লবঙ্গ তেল— না, এই তেল সেই তেল নয়। একটা সময় দেখতাম পরিবারে কারও দাঁতে ব্যথা হলে সেখানে লবঙ্গ তেল দিয়ে তা থেকে উপষম পাওয়া যাচ্ছে। তবে এই তেল ত্বকের। যে কোনও বেবি অয়েল দিয়েই সেটা তৈরি করে নেওয়া যায়। জনসনের বেবি অয়েলের সঙ্গে লবঙ্গ মিশিয়ে সেই তেল মুখে ব্যবহার করলে এক সপ্তাহে ফিরবে জেল্লা।

লবঙ্গ তেলে চাল— চাল সব সময়ই ত্বকের জন্য ভালো। চাল জল থেকে চাল তেল, সবই ত্বকের জন্য খুবই ভালো। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে কয়েকফোঁটা হাতে নিয়ে তা মুখে মালিশ করে নিলেই ত্বকের রুক্ষতা কেটে যাবে, ত্বক হবে চকচকে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle