ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বুধবার সর্বশেষ আইসিসি পুরুষদের টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে ছিটকে দিলেন নিজের জায়গা থেকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ম্যাচে ছয় উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে এল এই এক নম্বর র্যাঙ্কিং। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের অবাক হারের পর অ্যান্ডারসন দ্বিতীয় স্থানে নেমে গেলেন। ৩৬ বছর বয়সী অশ্বিন প্রথম ২০১৫ সালে টেস্ট বোলিংয়ে এক নম্বর স্থান দখল করেছিলেন। তার পর থেকে ঘুরে ফিরে একাধিকবার তাঁর দখলে এসেছে শীর্ষস্থান।