খাদ্যভবনের চারতলা থেকে পড়ে গেলেন শীর্ষ আধিকারিক

সোমবার সকালে খাদ্যভবনের চারতলা থেকে পড়ে গেলেন কৃষি বিপণন বিভাগের শীর্ষ এক আধিকারিক। সেখানকার কর্মীরা তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে তিনি নিচে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে নিউ মার্কেট থানার পুলিশ। কীভাবে ওই আধিকারিক চারতলা থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তিনি কৃষি বিপণন বিভাগের যুগ্মসচিব ছিলেন। খাদ্যভবনের কর্মীদের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটে সকাল ১০টা নাগাদ। সবে শুরু হয়েছে কাজ। সেই সময় হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন বাকি কর্মীরা। দেখেন, সেই ব্যক্তি সিঁড়ির পাশে রাখা আসবাবপত্রের উপরে পড়ে আছেন। কীভাবে তিনি চারতলা থেকে রেলিং গলে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। পুলিশ সব দিকই খতিয়ে দেখছে।