নার্সের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার দুই

নার্সিংহোমে কাজ যোগ দেওয়ার তিন দিনের মধ্যেই নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় এলাকা। নন্দীগ্রামের বাসিন্দা এই নার্স বেঙ্গালুরু থেকে নার্সিং ট্রেনিং ‌নিয়ে ফিরে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলে‌ন। লক্ষ্য ছিল কাজের অভিজ্ঞতা সঞ্চয় করা। যে কারণে সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে ট্রেনি নার্স হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। বুধবার হস্টেলের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে দাবি নার্সিহোম কর্তৃপক্ষের। পুলিশের দাবি তারা পৌঁছে দেহ উদ্ধার করে। তবে মৃতার পরিবার আত্মহত্যার দাবি উড়িয়ে দিয়েছে। মৃতার বাবার দাবি খুন করা হয়েছে তাঁর মেয়েকে। এক পর পোস্টমর্টেম নিয়ে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবার চাইছিল স্থানীয় হাসপাতালেই হোক পোস্টমর্টেম কিন্তু পুলিশ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ায় বাধা দেয় স্থানীয়রা। মৃতার বাবার বক্তব্য, ‘‘ওখানে পোস্টমর্টেম হলে আমরা ন্যায় পাব না।’’ এদিকে এই ঘটনার দু’দিনের মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নার্সিংহোমের মালিক ও প্রয়াত নার্সের প্রেমিক।