বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। পুরুলিয়ার বলরামপুরে লড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি পুরুলিয়া থেকে ঝাড়ঘণ্ডের নিমডির উদ্দেশে যাচ্ছিল। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সরকে দুটো লড়ি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। যার জেরে গাড়ির ভিতর থাকা কাউকেই বাঁচানো যায়নি। লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গাড়ি থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাছাড়া ভোরবেলায় দৃশ্যমানতাও কম ছিল মেঘলা আবহাওয়ার জন্য।