অনলাইন গেমিংয়ের শিকার তিন বোন?

“সরি, পীপী। আমার খুব, খুব একা লাগছে”— উত্তর প্রদেশের গাজিয়াবাদে নিজেদের বাসভবনের ন’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা তিন বোনের শেষ কথা ছিল এগুলো। ঘটনাটি বুধবার ভোর ২টো নাগাদ ঘটে। ১২, ১৪ এবং ১৬ বছর বয়সী এই তিন বোনের আত্মহত্যা একটি এখনও পর্যন্ত অচেনা টাস্ক-ভিত্তিক কোরিয়ান অনলাইন গেমিং অ্যাপের দিকে দৃষ্টি আকর্ষণ করছে, যেটিতে মেয়েরা আসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। মেয়েদের বাবা, যিনি দু’বার বিয়ে করেছেন এবং মৃত তিন মেয়েসহ পাঁচ সন্তান রয়েছে তাঁর, তিনি জানিয়েছেন যে পুলিশ তাঁকে বলেছে, “গতকালই ছিল শেষ টাস্ক।” এই তিন জনের মধ্যে দু’জন ছিল তাঁর দ্বিতীয় স্ত্রীর মেয়ে, আর একজন তাঁর প্রথম পক্ষের মেয়ে। তদন্ত চলছে।