পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন সিন্দুরে পাঁচজন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। “অপারেশন সিন্দুরে মর্মান্তিকভাবে প্রাণ হারানো সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মী, ভাই এবং বেসামরিক নাগরিকের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই,” সশস্ত্র বাহিনী এক ব্রিফিংয়ে জানিয়েছে। এয়ার মার্শাল এ কে ভারতী বলেন যে আমরা কেবল সন্ত্রাসী শিবিরগুলিতে আঘাত করেছি এবং কোনওরকম বেসামরিক হতাহত এড়াতে পেরেছি, পাকিস্তানি বাহিনী আমাদের বেসামরিক নাগরিক এবং সামরিক অবস্থানগুলিকে টার্গেট করছে। তবে “আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, আমাদের সকল পাইলট অপারেশ সিঁদুর সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন”, রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।