ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ দুবাই বিমান বন্দর

উপসাগরীয় দেশগুলোতে রাতারাতি ইরানের হামলায় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ঐতিহাসিক বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভোরে আমিরাশাহীর মিডিয়া অফিস জানিয়েছে, বিমানবন্দরে চারজন আহত হয়েছেন। দুবাইয়ের মিডিয়া অফিস এক্স-এ জানিয়েছে যে, “দুবাই ইন্টারন্যাশনাল (ডিএক্সবি)-এর একটি কনকোর্সে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে,” বিস্তারিত আর কিছু জানানো হয়নি। পরে মিডিয়া অফিস নিশ্চিত করে যে একটি ড্রোনকে আটকানো গিয়েছে এবং ধ্বংসাবশেষের কারণে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের সম্মুখভাগে সামান্য আগুন লেগেছে। রয়টার্স জানিয়েছে যে বিমান চলাচল সূত্র জানিয়েছে যে, রাতারাতি ইরানি হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম ভ্রমণ কেন্দ্র এবং মধ্যপ্রাচ্যে পর্যটন ও বাণিজ্যের মূল প্রবেশদ্বার। দেশটির সামরিক স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।