কেমন আছেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের শুরুর দিকে এক বিমান হামলায় তাঁর বাবার মৃত্যুর ঘটনায় নিজে মুখ ও পায়ে যে গুরুতর আঘাত পেয়েছিলেন, তা থেকে এখনও সেরে উঠছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের তিনজন রয়টার্সকে জানিয়েছেন। ওই তিনজন সূত্রই জানান, মধ্য তেহরানে সর্বোচ্চ নেতার বাসভবন চত্বরে চালানো ওই হামলায় খামেনির মুখ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং তাঁর এক বা উভয় পায়েই গুরুতর আঘাত লেগেছিল। তবে স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে আলোচনার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর মতে, ৫৬ বছর বয়সী এই নেতা তাঁর আঘাত থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এবং মানসিকভাবে তিনি এখনও অত্যন্ত সজাগ ও সক্রিয় রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন জানান, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ পরিস্থিতি ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।