ক্যালিফোর্নিয়ায় গত পাঁচদিন ধরে নিখোঁজ এক ভারতীয় ছাত্র, খবর সামনে আসার পর থেকেই স্থানীয় প্রশাসন তাঁর কোঁজ শুরু করে। পাঁচদিন হয়ে গেলেও এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলেতে রাসায়নিক এবং জৈব-আণবিক প্রকৌশল বিভাগের ছাত্র কর্ণাটকের ২২ বছর বয়সী সাকেত শ্রীনিবাসাইয়্যাহ ৯ ফেব্রুয়ারি নিখোঁজ হন। কর্তৃপক্ষ জানিয়েছে যে তাঁকে শেষবার ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা গিয়েছিল। পরে, ক্যাম্পাসের কাছে টিলডেন রিজিওনাল পার্কের কাছে একটি বাড়ির কাছে শ্রীনিবাসাইয়ের পাসপোর্ট এবং ল্যাপটপ সহ একটি ব্যাকপ্যাক পাওয়া যায়। আঞ্জা হ্রদ এবং আশেপাশের বার্কলে পাহাড় এলাকাকে কেন্দ্র করে শহরজুড়ে অনুসন্ধান শুরু করা হয়। সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট নিখোঁজ ছাত্রটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা তাঁর পরিবার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।