মঙ্গলবার বিহারের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই একটি ভোজসভায় যোগ দিতে যাচ্ছিলেন।
বৈশালীর রাঘোপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গিয়ৈছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে সরকারি কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। এছাড়া ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য এলাকায় এনডিআরএফ (NDRF)-এর দলও মোতায়েন করা হয়েছে।
নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন।