টি২০ বিশ্বকাপ থেকে হর্ষিত রানার বদলি হিসেবে সিনিয়র পেসার মহম্মদ সিরাজকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। হর্ষিত রানা একটি প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, “টিম ইন্ডিয়ার পেসার হর্ষিত রানা ৪ ফেব্রুয়ারি, ২০২৬-এ নভি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে আঘাত পাওয়ায় আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ এবং পরবর্তী স্ক্যান করার পর, বিসিসিআই মেডিকেল টিম তাঁকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে। টিম ম্যানেজমেন্ট তাঁর দ্রুত আরোগ্য কামনা করে। হার্ষিতের বদলি হিসেবে মহম্মদ সিরাজ দলে যোগ দেবেন।”