দাউ দাউ করে জ্বলছে হিলটন কাঠমান্ডু হোটেল

প্রতিবাদের আগুনে জ্বলছে নেপাল। সরকারের নীতির বিরুদ্ধে ফুঁসছে সাধারণ নাগরিকরা। মন্ত্রীদের উলঙ্গ করে ছেড়ে দেওয়া হচ্ছে বা তাদের উপর চড়াও হচ্ছে সাধারণ মানুষ, এমন ভিডিও সামনে এসেছে। তার মধ্যেই আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পার্লামেন্টে। এদিন আগুনের গ্রাসে চলে গেল নেপালের সব থেকে উঁচু হোটেল। এই সপ্তাহে নেপালের সবচেয়ে উঁচু হোটেল হিলটন কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় আগুন লাগিয়ে দেওয়া হয়। তার পর দীর্ঘ সময় নেপালের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। নেপালের এই আন্দোলনের রোষে সরকারি প্রতিষ্ঠান, সংসদ ভবন এমনকি রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত বাসভবন পুড়ে খাক হয়ে গিয়েছে। কারফিউ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং প্রায় ২০ জনের মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যার মধ্যে, হিলটন কাঠমান্ডুতে আগুন লাগানোর ঘটনাটি এই অঞ্চল জুড়ে অস্থিরতা কতটা ছড়িয়ে পড়েছে তার একটি ভয়াবহ প্রতীক হয়ে ওঠেছে।