সোমবার দিল্লি-এনসিআর অঞ্চলে চলতি মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সফদরজং আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা নেমে এসেছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।
অক্টোবরের দ্বিতীয়ার্ধ শুরুর সঙ্গে সঙ্গে আবহাওয়ায় পরিবর্তন আসায় জাতীয় রাজধানীসহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সকাল, সন্ধ্যা ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা ধীরে ধীরে কমে আসায় বাসিন্দারা এখন ঘরবাড়িতে এয়ার কন্ডিশনার ও কুলার চালানো বন্ধ করে দিচ্ছেন। এদিকে, পাহাড়ি কয়েকটি রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের খবর পাওয়া গিয়েছে এবং দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে।