১২ জুন আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্থ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ‘ব্ল্যাক বক্স’ পাওয়া গিয়েছে বেশ কয়েকদিন আগেই তবে এখন জানা যাচ্ছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ‘ব্ল্যাক বক্স’ আসলে দু’টি ডিভাইস – ককপিট ভয়েস রেকর্ডার, বা সিভিআর, এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, বা এফডিআর। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান থেকে উদ্ধার করা ‘ব্ল্যাক বক্স’ ওয়াশিংটন ডিসির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডে পরিদর্শনের জন্য পাঠানো যেতে পারে। সূত্রের মতে, ‘ব্ল্যাক বক্স’ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলে, সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের একটি দল ব্ল্যাক বক্সের সঙ্গে থাকবে।