মঙ্গলবার সকালে পার্কস্ট্রিটে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। সেই সময় বাড়িটিতে কেউ ছিল না বলেই বড় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। পাশাপাশি দোলের ছুটি থাকায় এবং সকালে হওয়ায় এলাকায়ও লোকজন কম ছিল। সব মিলে এক কথায় বড় দূর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। অনেকেই মনে করছেন, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়িটি দুর্বল হয়ে গিয়েছিল। এদিন হঠাৎ করেই বাড়িটির ছাদের অংশ ভেঙে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জানা গিয়েছে, বাড়িটি অন্তত দেরশো বছরের পুরনো। দীর্ঘদিন সংস্কারও হয়নি, যার ফলে বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ে।