নিজের বাড়িতেই খুন অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী সেকশন অফিসার

দিল্লির দ্বারকায় নিজের বাড়িতে এক ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা সরকারি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে; তাঁর পরিবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী সেকশন অফিসার নাজিয়া খানম মাত্র চার মাস আগে, গত ১১ এপ্রিল আজম আলি খানকে বিয়ে করেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পরপরই তিনি তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে, তাঁর স্বামী, শাশুড়ি সামিন নিশা এবং শ্বশুর বাবর আলি খান তাঁকে প্রতিনিয়ত নির্যাতন ও মারধর করতেন এবং বাড়ি থেকে বের করে দেওয়া বা এমনকি খুনের হুমকিও দিতেন।