দু’দিন আগেই বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। তারও বেশ কয়েকদিন আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল। যাতে প্রবল গরম থেকে স্বস্তি পেয়েছিল কলকাতা ও শহরতলির মানুষরা। তার সঙ্গে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপ এখন সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। তার কারণে কিছুটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি চলেছে কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা ও দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গও বৃষ্টির জেরে নাজেহাল। শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি না হলেও আকাশের মুখ ভাড়। গুমোট হয়ে রয়েছে আবহাওয়া। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে রবিবার থেকে আবার বৃষ্টি শুরু হবে বঙ্গে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।