পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এমনটাই জানিয়েছে। প্রদেশটির বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, শুক্রবার ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ফৈজি বলেছেন যে প্রদেশের বাজাউর, বুনের, সোয়াত, মানাইহরা, শাংলা, তোরঘর এবং বাটাগ্রাম জেলায় ভয়াবহ বৃষ্টিপাত, মেঘ ভেঙে আকস্মিক বন্যায় ৩০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে জানিয়েছে যে আকস্মিক বন্যায় ৩০৭ জন মারা গিয়েছে, যার মধ্যে বুনারে কমপক্ষে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। শাংলায় ৩৬, মানসেহরা ২৩, সোয়াত ২২, বাজাউর ২১, বাটাগ্রাম ১৫, লোয়ার দির ৫ জন এবং অ্যাবোতাবাদে একটি শিশুর ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।