পাকিস্তান হকি দলকে বাসনও মাজতে হয়েছে

অস্ট্রেলিয়ায় একটি খারাপ সফর থেকে ফিরে আসার পর পাকিস্তান হকি অধিনায়ক শাকিল আম্মাদ বাট জাতীয় ফেডারেশনের তীব্র সমালোচনা করেছেন। এই সফরে তাঁর দলকে কেবল থাকার ব্যবস্থার অভাবে রাস্তায় ঘোরাঘুরি করতে হয়নি, বরং “ম্যাচ খেলতে যাওয়ার আগে থালা-বাসন ধোয়া’’র মতো কাজও করতে হয়েছিল। বুধবার সকালে লাহৌর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাট বলেন যে পাকিস্তান হকি ফেডারেশন তাদের মিথ্যা বলছে এবং সব কিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে। “আমরা ফেডারেশনের বর্তমান পরিস্থিতির সঙ্গে কাজ করতে পারছি না। যখন খেলোয়াড়দের ম্যাচ খেলতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হয় এবং থালা-বাসন ধুতে হয়, তখন আমাদের কাছ থেকে আপনি কী ফলাফল আশা করেন?” পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন খুব্ধ বাট।