প্রবল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দর জলমগ্ন, সমস্যায় যাত্রীরা

একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারী বৃষ্টির পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলোর সামনে জমে থাকা জলে আলোর প্রতিফলন থেকেই এক ধরণের ঝিলিক তৈরি হয়েছে। যা নিয়ে রীতিমতো উত্তেজিত মানুষ। ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে; দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানসি নামের এক যাত্রী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমি আগে কখনও এমন দৃশ্য দেখিনি; এখানে প্রচুর জল জমেছে। আমি প্রায় আধা ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জলের স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আমি ‘অ্যারাইভাল গেট’ বা যাত্রীদের বের হওয়ার পথের দিকে যেতে পারি।”