বাহামায় অস্বাভাবিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের

স্নাতক হওয়ার কয়েকদিন আগে বাহামায় এক ভারতীয় বংশোদ্ভূত কলেজ ছাত্রের মৃত্যুর খবর সামনে আসছে। গৌরব জয়সিংহ ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং রবিবার বাহামায় একটি বার্ষিক সিনিয়র ক্লাস ট্রিপে অংশ নিতে গিয়েছিলেন। জয়সিংহের এই সপ্তাহের শেষের দিকে স্নাতক হওয়ার কথা ছিল। বেন্টলি বিশ্ববিদ্যালয় এক্স-এর এক পোস্টে বলেছে যে, “কয়েকটা দিন কঠিন কেটেছে এবং আমরা গৌরবের মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে কষ্ট পাচ্ছি। গৌরবের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা। আমরা ১৭ মে স্নাতক সমাপনী অনুষ্ঠানে গৌরবকে সম্মান জানাতে চাইছি,”।