বিবিসির কর্মীদের ‘টিকটক’-এ না

বিবিসি-এর কর্মীদের চাইনিস অ্যাপ ‘টিকটক’ ব্যবহার করতে ‘না’ করা হল। গত সোমবারই সব কর্মীদের উদ্দেশে এই বার্তা পাঠিয়ে দিয়েছে বিবিসি। শুধু কাজের প্রয়োজন ছাড়া যেন এই অ্যাপ ব্যবহার করা না হয়। মনে করা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে ডেটা চুরির মতো ঘটনা ঘটতে পারে। ব্রিটিশ ব্রডকাস্টিং জায়ান্ট জানিয়েছে যে, রবিবার কর্মীদের একটি বার্তা পাঠানো হয়েছে, “আমরা বিবিসি কর্পোরেট ডিভাইসে টিকটক ইনস্টল করার পরামর্শ দিচ্ছি না, যদি না কোনও যুক্তিযুক্ত ব্যবসায়িক কারণ থাকে। যদি আপনার ব্যবসায়িক কারণে টিকটক-এর প্রয়োজন না হয় তাহলে তা মুছে ফেলা উচিত।’’