বিয়ের মঞ্চেই প্রাক্তন প্রেমিকের গুলি

মঙ্গলবার রাতে বিহারের বক্সারে একটি বিয়ের অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে যখন নববধূর উপর গুলি চলার ঘটনা ঘটে। আক্রমণকারী ব্যক্তি তারই প্রতিবেশী দীনবন্ধু বলে জানা গিয়েছে। ১৮ বছর বয়সী আরতি কুমারী তাঁর হবু স্বামীর সঙ্গে মঞ্চে ছিলেন। দম্পতিকে ঘিরে ছিলেন বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজন। একটি মেয়ে, সম্ভবত আরতির বোন, মঞ্চে একটি অনুষ্ঠান করছিল। সেই সময় তাদের আচার-অনুষ্ঠানও চলছি। তখন মঞ্চের সামনে জড়ো হওয়া অতিথিদের মধ্যে থেকে একজন আরতিকে গুলি করে। গুলিটি আরতির পেটে, তার নাভির কাছে লাগে। এই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সেখানে উপস্থিত অতিথিরা। আরতিকে দ্রুত নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর, ডাক্তাররা কনেকে বারাণসী ট্রমা সেন্টারে রেফার করেন। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।