ব্রিটিশ রয়েল নেভির ফাইটার জেটিটি এখনও দাঁড়িয়ে কেরালা বিমানবন্দরে

জরুরি অবতরণের ৭২ ঘন্টারও বেশি সময় পরেও কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্রিটিশ রয়েল নেভির F-35B স্টিলথ ফাইটার জেটটি দাঁড়িয়ে  রয়েছে। রিপোর্ট অনুসারে, জেটটিতে “কারিগরি ত্রুটি” দেখা দিয়েছে, যার ফলে এটি এই মুহূর্তে আর উড়তে পারছে না। সংক্ষিপ্ত টেক-অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং (STOVL) জেটটি যুক্তরাজ্যের HMS প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল, যা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার পর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কাজ করছে। জ্বালানি কম থাকার পর রবিবার সকালে বিমানটি তিরুবনন্তপুরমে ঘুরিয়ে আনা হয়।