ভাইরাল ভিডিও-র ব্যক্তি কি যুজবেন্দ্র চাহাল

ভারতীয় ক্রিকেট দল এবং পঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চাহালের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে নিন্দার ঝড় উঠেছে। তবে ভিডিওর ব্যক্তি চাহালই কিনা তা একশো শতাংশ নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও। ভিডিওটিতে চাহালের মতো দেখতে এক ব্যক্তিকে গাড়ি চালানোর সময় ধূমপান করতে দেখা গিয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, ওই ব্যক্তি সিগারেটে একটি টান দিয়ে অত্যন্ত নির্লিপ্তভাবে সেটি রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছেন। জাস্ট দুনিয়া স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি এবং ভিডিওটি কখন বা কোথায় নেওয়া হয়েছে, তা-ও স্পষ্ট নয়। তবে, ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে; কিন্তু চাহাল কিংবা তাঁর কোনও প্রতিনিধি—কারও পক্ষ থেকেই এই ভিডিও প্রসঙ্গে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।